সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেবের মনোনয়ন সংগ্রহ
Led Bottom Ad

সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেবের মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১২/২০২৫ ১৬:৫৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঋতেশ দেব ঝিনুক। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।


মনোনয়নপত্র গ্রহণের সময় ঋতেশ দেব ঝিনুকের সঙ্গে তার সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়ন এবং জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।


সুনামগঞ্জ-২ আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয়রা মনে করছেন, ঋতেশ দেব ঝিনুকের প্রার্থিতা এই এলাকায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। প্রশাসন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”


পরবর্তী কয়েক দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। দিরাই ও শাল্লা উপজেলার মানুষদের নজর এখন আসন্ন নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকার দিকে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad