মাধবপুরে ৩৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুরে ৩৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ এর একটি অভিযানিক দল মাধবপুর ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খড়িয়াল চৌকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে কাউছার আলী(২২), একই এলাকার রসুলপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মো: হোসেন (২৪) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নূরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া (২৫)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: