চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পিস্তল উদ্ধার
Led Bottom Ad

চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২২/১২/২০২৫ ১৭:০৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাব-৯ শায়েস্থাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে।


রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৯। চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গা বৈরাগী টিলা এলাকায় তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।


র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


র‍্যাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad