মাধবপুর-হবিগঞ্জ মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য
Led Bottom Ad

মাধবপুর-হবিগঞ্জ মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/১২/২০২৫ ২১:৪৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধবপুর টু হবিগঞ্জ মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। প্রায় প্রতিদিনই সিএনজি নিয়ে ছিনতাইকারীরা ঘুরে ঘুরে ছিনতাই করছে। গতকাল রোববারও ওই সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার হয়েছেন মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের বেসরকারি চাকরিজীবী কাজী আজহারুল ইসলাম লিংকন। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। 


জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার পর অফিস থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় হোটেল আলআমিনের সামনে তার বাস নষ্ট হয়ে যায়। নিচে দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষার পর একটা সিএনজি এসে তার সামনে থামে। সিএনজির সামনে দুজন ও পিছনে দুজন বসা। একটা সিট ফাঁকা। তিন মাইল দূরের বাসায় যাওয়ার তাড়া থাকায় ওই সিএনজিতে উঠেন তিনি। সিএনজিটি নারায়ণপুর এলাকায় আসার পরপরই পাশের সিটের যাত্রীবেশে থাকা দুজন ছিনতাইকারী ছুরি ধরে টাকা-পয়সা ও মোবাইল দিতে বলে। বিপদ আচ করতে পেরে চলন্ত সিএনজি থেকে লাফ দেন তিনি । তার পিছন পিছন ওই সিএনজিটি ঘুরে আসে। এক পর্যায়ে তিনি নারায়ণপুর গ্রামে ঢুকে নিজেকে রক্ষা করেন। চলন্ত সিএনজি থেকে লাফ দেয়ায় হাত পা কেটে গেছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, এইরকম ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতিদিনই অহরহ হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর এলাকায় সিএনজি নিয়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। এ বিষয়ে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল বলেন, আমরা এলাকার অপরাধীদের ধরে পুলিশে দিলেও তারা পরে জামিনে বেরিয়ে আবার অপকর্মে জড়িয়ে পড়ছে।


এ বিষয়ে বিষয়টি মাধবপুর থানার ওসি মো. মাহবুব মোর্শেদ বলেন, আমরা ঘটনা শুনেছি।  কাল থেকে ওই এলাকায় অভিযান শুরু করব। টহল জোরদার করব।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad