নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৩/১২/২০২৫ ১২:৫১:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া উর্বর কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার–সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, এক্সেভেটর দিয়ে ধানী জমি কেটে মাটি অপসারণ করা হচ্ছে। সকাল আনুমানিক ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।


এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকিরের ছেলে জামাল শাহকে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে মাটি বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দ করা মাটি নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, এসব মাটি উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তাজুল ইসলাম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad