সুনামগঞ্জে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় যুবকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের চাপায় সোলেমান মিয়া (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান মিয়া চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোর অসতর্ক ও বেপরোয়া চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান স্থানীয়রা।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: