সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন মিজানুর রহমান চৌধুরী
Led Bottom Ad

মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন মিজানুর রহমান চৌধুরী

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১২/২০২৫ ১৮:৫৫:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এই আসনে বিএনপির ভেতরেই বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কার্যালয় থেকে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিএনপি নেতা আলতাব হোসেন তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ এবং দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা জানান, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি ও সৈয়দ মনসুর আহমদসহ নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”

উল্লেখ্য, একই আসনে বিএনপির দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর উপস্থিতিতে ভোটের মাঠে দলটির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad