শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/১২/২০২৫ ১৪:১৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ–চুনারুঘাট সড়কের দুর্গাপুর–চানভাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চুনারুঘাট নতুন ব্রিজ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুনারুঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দুর্গাপুর–চানভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রনি মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ ও ঘটনার তদন্ত চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad