চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Led Bottom Ad

চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৬/১২/২০২৫ ১৮:২২:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে দুই মণ (৬০ কেজি) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জালাল হোসেন (৪৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নান্দেড়াই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার চন্ডীছড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, চন্ডীছড়া চা বাগানের ভেতরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নিয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জালাল হোসেন তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হন। পরে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad