‘স্বতন্ত্র’ নামে বিএনপির প্রার্থী একাধিক
সুনামগঞ্জের ৫ টি আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১৩তম জাতীয় নির্বাচন) সুনামগঞ্জের ৫ টি সংসদীয় আসনে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ হলো ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তবে ৫ টি আসনেই আসনে স্বতন্ত্র নামে বি্এনপিতে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। জেলার ৫ টি আসনে মনোনয়ন সংগ্রহের তালিকায় শীর্ষে সুনামগঞ্জ-৪ আসন। এই আসনে ২৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন ১০ জন। সর্বনিম্ন তালিকায় রয়েছে সুনামগঞ্জ-১ আসন। এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাত্র ৪ জন প্রার্থী।
সুনামগঞ্জ-১ আসন
এই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলও স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তা্বাদী দল বিএনপি থেকে আনিসুল হক,জামায়াতে ইসলাম থেকে তোফায়েল আহমদ এবং স্বতন্ত্র থেকে কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-২ আসন
এই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। এই আসনে মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন খেলাফত মজলিস থেকে সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র থেকে ঋতেশ রঞ্জন দেব ও মিফতাহ উদ্দিন চৌধুরী, বিএনপি থেকে নাছির চৌধুরী এবং জামায়াতে ইসলাম থেকে আইনজীবী শিশির মনির।
সুনামগঞ্জ-৩ আসন
এই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের ৮ জন প্রার্থী। তবে বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ কারী দুই প্রার্থীর নাম এক হলেও পিতার নাম ও ঠিকানা ভিন্ন রয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন-স্বতন্ত্র থেকে আনোয়ার হোসেন, হুসাইন আহমদ,মাহমুদ আলী ও মাহফুজুর রহমান খালেদ (তুষার)। অন্যরা হলেন,শেখ মুশতাক আহমদ (খেলাফত মজলিস),ইয়াসিন খান (জামায়াতে ইসলাম),শাহীনূর পাশা চৌধুরী (বাংলাদেশ খেলাফত মজলিস), সৈয়দ তালহা আলম (আমার বাংলাদেশ পার্টি) মোহাম্মদ কয়ছর আহমদ (বিএনপি),মোহাম্মদ কয়ছর আহমদ (বিএনপি)।
সুনামগঞ্জ-৪ আসন
এই আসন থেকে সবথেকে বেশি প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বিএনপির নামে ৩ প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থী রয়েছেন। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী রয়েছেন স্বতন্ত্র হিসেবে। এই আসনে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, স্বতন্ত্র থেকে দেওয়ান জয়নুল জাকেরীন ও হোসাইন আহমদ পাঠান। অন্যরা হলেন, নুরুল ইসলাম (বিএনপি) আবুল মনসুর মোহাম্মদ শওকত (বিএনপি),আজিজুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস),মোহাম্মদ আবিদুল হক (বিএনপি),আমিরুল ইসলাম (খেলাফত মজলিস), নাজমুল হুদা (জাতীয় পার্টি) ও সামছ উদ্দিন (জামায়তে ইসলাম)।
সুনামগঞ্জ-৫ আসন
এই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৮ জন প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন দুইজন। মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন,সামিউল হক সানি (স্বতন্ত্র ), মোহাম্মদ আবদুল কাদির (বাংলাদেশ খেলাফত মজলিস),আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম (জামায়াতে ইসলাম) কলিম উদ্দিন আহমেদ (বিএনপি) সিরাজুল ইসলাম (স্বতন্ত্র),মো.আজিজুল হক (এনপিপি), মোহাম্মদ জাহাঙ্গির আলম (জাতীয় পার্টি) ও মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র)।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: