মৌলভীবাজার সীমান্ত দিয়ে একদিনে ৭১ জনকে বিএসএফ’র পুশইন
Led Bottom Ad

মৌলভীবাজার সীমান্ত দিয়ে একদিনে ৭১ জনকে বিএসএফ’র পুশইন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৪/০৭/২০২৫ ১৩:৪২:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে বিভিন্ন সীমান্ত দিয়ে একদিনে ৭১ জনকে বাংলাদেশে পুশেইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে ৪৮ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু-১৮ জন রয়েছেন।


এদিকে একইদিন ভোরে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।


৫২ বিজিবি জানায়, বড়লেখা উপজেলার  পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান হতে ৪৮ জন বাংলাদেশী নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করা হয়।


বিজিবির একটি সুত্র থেকে জানা যায়, শ্রীমঙ্গলে বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপি তে নিয়ে রাখে।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয় নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম ঠিকানা জানা যাবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad