হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার পণ্য জব্দ
Led Bottom Ad

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/১২/২০২৫ ১৮:২১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।


৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে দুই কিলোমিটার ভেতরে অভিযান চালায়। এ সময় একটি মিনিট্রাক ও একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও অবৈধ ওষুধ জব্দ করা হয়।


এ ছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে একটি ভারতীয় গরু, একটি ওয়াকিটকি সেট ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়েছে। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।


বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad