মাধবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Led Bottom Ad

মাধবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/১২/২০২৫ ১৭:৪৪:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর আওতায় জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল আজিজ (৪৬)। তিনি জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহানুর ইসলামের নেতৃত্বে এসআই নাজমুল হাসানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ খান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল আজিজকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad