হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী জি কে গউছ
Led Bottom Ad

হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী জি কে গউছ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৯/১২/২০২৫ ১৭:৪৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের প্রার্থী জি কে গউছ সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচনে বাধা সৃষ্টি করতে পলাতক আওয়ামী লীগসহ বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে। তবে জনগণ এবার সুন্দরভাবে ভোটে অংশ নেবে এবং কোনো শক্তিই নির্বাচনের প্রক্রিয়াকে দমিয়ে রাখতে পারবে না।

জি কে গউছ আরও বলেন, বিএনপি প্রতিটি আসনে যোগ্য প্রার্থী নিয়েছে। দলের বাইরে কেউ স্বতন্ত্রভাবে লড়বেন না। দলের চেয়ে ব্যক্তিগত বড়ত্ব নেই এবং দলের সিদ্ধান্তকে অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চব্বিশের গণঅভ্যুত্থানে হবিগঞ্জের প্রথম শহীদ রিপন শীল এবং দলের অন্যান্য সিনিয়র নেতা-কর্মীরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad