হবিগঞ্জ-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
নোমান বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি দল ও সমর্থকদের অক্লান্ত সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের লড়ছেন।
এ রহমান
মন্তব্য করুন: