হবিগঞ্জের চার আসনে মনোনয়ন জমা দিয়েছেন ২৯ প্রার্থী
Led Bottom Ad

হবিগঞ্জের চার আসনে মনোনয়ন জমা দিয়েছেন ২৯ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৯/১২/২০২৫ ২১:০৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল): মোট ৬ প্রার্থী – বিএনপি মনোনীত ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, জামায়াত মনোনীত মোঃ শাহ জাহান আলী, খেলাফত মজলিস মনোনীত মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর কাজী তোফায়েল আহমেদ।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ): মোট ৬ প্রার্থী – বিএনপি মনোনীত ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান, খেলাফত মজলিস মনোনীত আব্দুল বাছিত আজাদ, স্বতন্ত্র সাংবাদিক আফছার আহমেদ, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ মনোনীত লুকমান আহমদে তালুকদার, জাতীয় পার্টি মনোনীত আব্দুল মোক্তাদির চৌধুরী, খেলাফত মজলিস মনোনীত নোমান আহমদ সাদিক।

হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই): মোট ৭ প্রার্থী – বিএনপি মনোনীত জি কে গউছ, জামায়াত মনোনীত কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারি নোমান, জাতীয় পার্টি মনোনীত আব্দুল মুমিন চৌধুরী, সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত এসএম সরওয়ার।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট): মোট ১০ প্রার্থী – বিএনপি মনোনীত সৈয়দ ফয়সল, স্বতন্ত্র মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র সালেহ আহমদ সাজন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত মোঃ গিয়াস উদ্দিন, এবি পার্টি মনোনীত মোকাম্মেল হোসেন, খেলাফত মজলিস মনোনীত আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত শাহ মোঃ আল আমিন, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ মনোনীত মুজিবুর রহমান, সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত রাশেদুল ইসলাম খোকন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রেজাউল মোস্তাফা।

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad