হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০১/২০২৬ ১৩:২৫:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরাঞ্চলের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে তিতাস ইট মিলের মালিক জাহিদুল ইসলাম ও রাধা চরণ দাসকে দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোড়াকরি ইউনিয়নের হাওরাঞ্চল এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ১৫ (১) ধারায় তিতাস ইট মিলের মালিক জাহিদুল ইসলামকে দুই লাখ টাকা এবং রাধা চরণ দাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে লাখাই থানা পুলিশ ও বামৈ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad