দোয়ারাবাজারে নসকস মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৪৩ শিক্ষার্থী
Led Bottom Ad

দোয়ারাবাজারে নসকস মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৪৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০২/০১/২০২৬ ১৬:৪৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষান্নয়ন, মানবতার সেবা ও সুস্থ সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নসকস মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নসকস সভাপতি এখলাসুর রহমান আবিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হোসাইন আহমেদের সঞ্চালনায় ফলাফল ঘোষণা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক আজিজুর রহমান অলিল।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নসকসের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি আলিমুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ বোরহান, ক্রীড়া সম্পাদক ফয়জুল ইসলাম বকুল, সমাজসেবক মাওলানা আলী আজগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহ্যের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ১৩ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ, আর অষ্টম শ্রেণিতে ৭ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

বক্তারা বলেন, নসকস দীর্ঘদিন ধরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিত এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad