নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাকরিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকরিম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার ভাসমান দেহ দেখতে পান স্বজনরা।
দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকরিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার আহমেদ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ রহমান
মন্তব্য করুন: