সুনামগঞ্জ-২ আসনে হলফনামায় চমক,৫ ভরি স্বর্ণে কোটি টাকার ঝলক!
Led Bottom Ad

সুনামগঞ্জ-২ আসনে হলফনামায় চমক,৫ ভরি স্বর্ণে কোটি টাকার ঝলক!

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৩/০১/২০২৬ ১৭:৫৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভাটি অঞ্চলের বিস্তীর্ণ জনপদ সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেখানে কথা হওয়ার কথা ছিল উন্নয়ন, বন্যা ও হাওরের মানুষের জীবনসংগ্রাম নিয়ে—সেখানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বর্ণের দাম! হলফনামা খুলতেই যেন চোখ কপালে ওঠার জোগাড়।


হলফনামায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী তাঁর স্ত্রীর নামে থাকা মাত্র ৫ ভরি স্বর্ণালংকারের বর্তমান মূল্য দেখিয়েছেন ১ কোটি টাকা। যেখানে বাজারে ৫ ভরি স্বর্ণের দাম ৮–৯ লাখ টাকার আশপাশে, সেখানে হলফনামায় তা দাঁড়িয়েছে ১৩ গুণেরও বেশি!


এর পরই ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— এটা কি হিসাবের ভুল-নাকি অতিরিক্ত সতর্কতা- না কি হলফনামার পাতায় অজানা কোনো ‘সোনালি রহস্য’?


এই আসনে সাতজন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে সাতরকম তথ্য পাওয়া গেছে। মোট ৭ জন প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে ৬ জনই নতুন মুখ। পেশার বিচারে কেউ কৃষক, কেউ আইনজীবী, কেউ ব্যবসায়ী আবার কেউ শিক্ষক।


হলফনামায় কৃষক প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের হলফনামায় দেখানো হয়েছে আয় সীমিত। তবে স্ত্রী ও নিজের নামে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও জমিজমা।

যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী তাহির রায়হান চৌধুরীর ব্যাংক জমা, প্রাইভেট কার, ২০ ভরি স্বর্ণসহ স্বচ্ছল সম্পদের মালিক। তুলনামূলক কম আয় কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাসের। কম সম্পদ, কিন্তু স্থির ও স্বচ্ছ হিসাব। হলফনামার তথ্য অনুযায়ী সবচেয়ে ধনী প্রার্থী জামায়াত মনোনীত মোহাম্মদ শিশির মনির। তাঁর 

মোট সম্পদ প্রায় ৪ কোটি ২৮ লাখ টাকা। আর সবচেয়ে কম সম্পদের মালিক জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত শোয়াইব আহমদের। তাঁর সম্পদ মাত্র ১১ লাখ ৯০ হাজার টাকা


নির্বাচন আসছে, প্রার্থীদের প্রতিশ্রুতিও আসবে। কিন্তু তার আগেই হলফনামার পাতায় উঠে এসেছে এমন কিছু হিসাব, যা ভোটারদের মনে প্রশ্ন তুলছে—

এই স্বর্ণ কি সত্যিই সোনার, নাকি রাজনীতির চকচকে মোড়কে মোড়া হিসাবের ঝলক?

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad