ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
Led Bottom Ad

একজন আহত

ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৩/০১/২০২৬ ২৩:৫২:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু জাহিদুল ইসলাম শুভ (১৯)।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ছাতক-সিলেট সড়কের ছাতক শহরের প্রবেশমুখে ২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল আলম মোটরসাইকেল চালিয়ে বন্ধু জাহিদুল ইসলাম শুভকে নিয়ে সুরমা ব্রিজ পার হয়ে ছাতক শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেজাউল আলম নিহত হন।

আহত জাহিদুল ইসলাম শুভকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত রেজাউল আলম নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে। আহত জাহিদুল ইসলাম শুভ একই ইউনিয়নের জয়নগর গ্রামের মাহবুবুল আলমের ছেলে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad