মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
Led Bottom Ad

বিজিবির অভিযান

মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৪/০১/২০২৬ ২২:০৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ হরষপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব গাঁজা।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad