বানিয়াচংয়ে অবৈধ ব্যাটারি চালিত টমটমের তাণ্ডব, জনদূর্ভোগ বৃদ্ধি
Led Bottom Ad

বানিয়াচংয়ে অবৈধ ব্যাটারি চালিত টমটমের তাণ্ডব, জনদূর্ভোগ বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচং

০৪/০১/২০২৬ ২২:৪১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কে অবৈধ ব্যাটারি চালিত টমটম মিশুক চলাচলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে উপজেলার প্রধান বাজার ও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, উপজেলার বড় বাজার, আদর্শ বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে প্রায় ৩ হাজারের বেশি টমটম মিশুক চলাচল করছে। অধিকাংশ চালক অল্প বয়সী এবং যানবাহনগুলো কোনো আইনগত নম্বর বা ট্যাক্স ছাড়াই চলাচল করছে। ফলে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা প্রশাসনের উদাসীনতার কারণে এই যানবাহন নিয়ন্ত্রণহীন অবস্থায় চলাচল করছে বলে অভিযোগ করেন। তাঁরা দাবি করেন, প্রয়োজনীয় নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিলে যানজট কমবে এবং সরকারের জন্যও প্রচুর রাজস্ব সৃষ্টির সুযোগ হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad