হবিগঞ্জ-১ আসনে সম্পদ ও শিক্ষায় এগিয়ে রেজা কিবরিয়া
Led Bottom Ad

সুজাত ও শাহজাহানের কাঁধে মামলার বোঝা

হবিগঞ্জ-১ আসনে সম্পদ ও শিক্ষায় এগিয়ে রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৫/০১/২০২৬ ১৩:০৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল–নবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন একই দলের মনোনয়নবঞ্চিত নেতা শেখ সুজাত মিয়া। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষা ও মামলাহীনতায় এগিয়ে থাকলেও সম্পদের হিসাবে রেজা কিবরিয়ার চেয়ে এগিয়ে সুজাত মিয়া।

হলফনামা অনুযায়ী, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বার্ষিক আয় ৫ লাখ ৯৮ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ ৩ কোটি ৫১ লাখ ১৫ হাজার এবং স্থাবর সম্পদ ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার টাকা। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। তাঁর নগদ অর্থ রয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকার বেশি। তিন একর ১০ শতক কৃষিজমি ও অকৃষি জমিও রয়েছে তাঁর নামে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।

রেজা কিবরিয়ার স্ত্রীও সম্পদে উল্লেখযোগ্যভাবে এগিয়ে। স্ত্রীর নামে রয়েছে ৩ কোটি ২৩ লাখ টাকার অস্থাবর সম্পদ ও ১২৫ ভরি স্বর্ণ। নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ২৪ লাখ টাকার বেশি।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ সুজাত মিয়ার বার্ষিক আয় ৬ লাখ ৫০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ প্রায় ৯৮ লাখ টাকা এবং স্থাবর সম্পদ ৫ কোটি ৭৩ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকা। পেশায় ব্যবসায়ী সুজাত মিয়ার বিরুদ্ধে ছিল পাঁচটি মামলা, যার মধ্যে চারটিতে অব্যাহতি ও একটি নিষ্পত্তি হয়েছে।

এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী বছরে আয় দেখিয়েছেন ৮ লাখ ২০ হাজার টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে থাকা ৩৭টি মামলার মধ্যে অধিকাংশেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, একটি মামলা এখনও বিচারাধীন। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী ও পেশায় শিক্ষক।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad