দেশের সীমান্ত রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) ৫৫ বিজিবির অধীনস্থ গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার গুইবিল গ্রামের মন্দিরের মাঠে স্থানীয় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব।
মন্তব্য করুন: