চুনারুঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূ ফাহিমা আক্তার (২৫) গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মোঃ সুজন মিয়ার স্ত্রী।
জানা যায়, সোমবার রাত ১২টার দিকে ইকরতলী গ্রামের পন্ডিত মিয়ার বসতঘরের তীরে ঝুলন্ত অবস্থায় ফাহিমাকে দেখতে পেয়ে এলাকাবাসী চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফাহিমার বাবা নুরুল হক অভিযোগ করেছেন, তার মেয়েকে স্বামী সুজন ও তার পরিবারের লোকজন হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা—পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
এ রহমান
মন্তব্য করুন: