কুলাউড়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা
Led Bottom Ad

কুলাউড়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৬/০৭/২০২৫ ২৩:৩৩:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই আত্মহত্যা করলো কুলাউড়ার এক যুবক। যুবকের নাম রাহাতুল ইসলাম রাহাত (৩০)। রবিবার (০৬ জুলাই) মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


জানা গেছে রবিবার রাহাতুল ইসলাম রাহাত তার নিজ ফেসবুক আইডিতে একটি লেখা পোস্ট করেন। তিনি লিখেন, ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ এই ঘটনার ঘন্টা তিনেক পরেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  


পুলিশ জানায় রাহাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুইদিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন- ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad