হবিগঞ্জে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দুই বছরেও পরিচয় মেলেনি
Led Bottom Ad

চার্জশিটের প্রস্তুতি

হবিগঞ্জে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দুই বছরেও পরিচয় মেলেনি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৬/০১/২০২৬ ১৯:৪২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আগুনে পুড়ে এক নারীর মৃত্যুর দুই বছর পেরিয়ে গেলেও এখনো তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় অজ্ঞাত থাকা সত্ত্বেও ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় অন্যতম সন্দেহভাজন সুনামগঞ্জের বদরুল আলম এখনো পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান বস্তির পাশ থেকে অগ্নিদগ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ চা বাগান হাসপাতালের কম্পাউন্ডার শিমুল মিয়া ও চা শ্রমিক সুমন ভৌমিককে গ্রেপ্তার করে। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছেন। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আরেক সন্দেহভাজন বদরুল আলম। তিনি বাহুবলের পুটিজুরী এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল ‘দ্য প্যালেস’-এর কর্মচারী ছিলেন।

প্রথমে এসআই এখলাছুর রহমান ভূঁইয়া মামলাটির তদন্ত করেন। পরে তদন্তের দায়িত্ব পান এসআই মাকছুদুল হাসান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তদন্ত কর্মকর্তা এসআই মাকছুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির দেওয়া ১৬৪ ধারার জবানবন্দীর ভিত্তিতে শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad