হবিগঞ্জ-১: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ
Led Bottom Ad

হবিগঞ্জ-১: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০১/২০২৬ ১৫:১১:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

নোটিশটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত হিসেবে বুধবার (৭ জানুয়ারি) প্রার্থী রেজা কিবরিয়ার নিকট পাঠানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় রয়েছি। অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। ৪ জানুয়ারি জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। একইভাবে ৩ জানুয়ারি পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের ঘটনায় মসফিকুজ্জামান চৌধুরী নোমান লিখিত অভিযোগ দেন।

নোটিশে রেজা কিবরিয়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে, কেন এই অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হবে না।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad