হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরন
Led Bottom Ad

হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০১/২০২৬ ১৭:৪১:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানে শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে ১,০০০ টি শীতবস্ত্র বিতরণ করা হয় এবং আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ বা মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়েছেন সেনাবাহিনী।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad