সুনামগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা: সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মুহাম্মদ আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ আব্দুস সালাম বলেন, "জাতীয় নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। এটি সফল করতে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি সহ্য করা হবে না।" তিনি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, "সুনামগঞ্জ জেলা প্রশাসন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি শুরু করেছি। মাঠ পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।"
সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্রের নিরাপত্তা, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ এলাকার নির্বাচনী প্রস্তুতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
পি ডি
মন্তব্য করুন: