সুনামগঞ্জে এক ট্রাক অবৈধ পেট্রোল জব্দ: চালককে জরিমানা
Led Bottom Ad

সুনামগঞ্জে এক ট্রাক অবৈধ পেট্রোল জব্দ: চালককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০৫/২০২৬ ১৯:২৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ সফেদা ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের এক অভিযানে এক ট্রাক অবৈধ পেট্রোল জব্দ করা হয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই মোবাইল টিম অভিযানে মোট ১ হাজার ৮০০ লিটার পেট্রোল আটক করে। লাইসেন্সবিহীন পেট্রোল পরিবহনের অপরাধে ট্রাকের চালক তানভীর হোসেনকে (৩১) ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মিয়া।

দণ্ডপ্রাপ্ত তানভীর হোসেন তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ জানান, যথাযথ লাইসেন্স ছাড়া জ্বালানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্তকে এই জরিমানা করা হয়। জব্দকৃত ট্রাকটি বর্তমানে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, সিলেট থেকে তাহিরপুর যাওয়ার পথে ট্রাকটি স্থানীয় জনতা আটক করে সফেদা ফিলিং স্টেশনে নিয়ে রাখে এবং পরবর্তীতে প্রশাসনের মোবাইল টিম গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad