মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা সাধন রঞ্জন বণিকের প্রয়াণে শোক র‍্যালি ও স্মরণসভা
Led Bottom Ad

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা সাধন রঞ্জন বণিকের প্রয়াণে শোক র‍্যালি ও স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১২/০১/২০২৬ ০৭:২৯:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও মাধবপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি সাধন রঞ্জন বণিকের পরলোক গমনে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে তাঁর স্মরণে এক শোক র‍্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। শোক র‍্যালিটি মাধবপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি ও স্মরণসভায় উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বায়ক সুরঞ্জন পাল, সাবেক সভাপতি ধীরেন্দ্র চন্দ্র পাল, সাবেক সাধারণ সম্পাদক তপন দেবনাথ, সুখেন রায়, হাজী কয়েশ শরীফ, রতন পালসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া শিক্ষক সমাজ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

স্মরণসভায় বক্তারা বলেন, সাধন রঞ্জন বণিক ছিলেন একজন আদর্শ শিক্ষক, সৎ ব্যবসায়ী ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। শিক্ষা, মানবসেবা ও সংগঠন গঠনে তাঁর অবদান মাধবপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাধন রঞ্জন বণিক মৃত্যুবরণ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad