হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০১/২০২৬ ০৭:৩২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ২ নম্বর রিচি ইউনিয়নের রিচি গ্রামের অনু মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি বহনকারী দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad