মাধবপুরে ভোক্তা অধিকার ও পরিবেশ রক্ষায় মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাধবপুর বাজার ও জগদীশপুর বাজারের এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলো তদারকি করা হয়। এ সময় লাইসেন্স ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এছাড়া নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, গ্রাম: বড়ধলিয়া) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা এবং অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: