সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ, তদন্ত কমিটি রিপোর্ট পাঠাবে দুদকে
Led Bottom Ad

রোগীদের সেবা না দিয়ে স্টোরে পড়ে ছিল ঔষুধ

সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ, তদন্ত কমিটি রিপোর্ট পাঠাবে দুদকে

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০১/২০২৬ ০৮:২৮:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে থাকা প্রায় আড়াই কোটি টাকার সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে—এই তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটি। রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এসব ওষুধ রোগীদের সেবা দেয়ার পরিবর্তে স্টোরে পড়ে ছিল, এবং এর বাজার মূল্য প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা। তদন্ত কমিটি পরবর্তী করণীয় ঠিক করতে এই রিপোর্ট দুদকে পাঠানোর সুপারিশ করেছে।

তদন্তে জানা গেছে, হাসপাতালের স্টোর কিপারের পদ থাকলেও স্টোরের দায়িত্ব মূলত মেডিকেল টেকনিশিয়ান এবং সিনিয়র স্টাফ নার্সদের মাঝে ছড়িয়ে ছিল। হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট এই প্রতিষ্ঠানে প্রতিদিন সেবা নিচ্ছেন শতশত রোগী, কিন্তু সরকারি বিনামূল্যে ওষুধ না দিয়ে অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে। এর ফলে মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধের সংখ্যা ক্রমশ বেড়েছে।

মেয়াদোত্তীর্ণ ওষুধের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো:

Syp. Kitomar – ১,০০০ পিস (মেয়াদ শেষ: ২০২৩ আগস্ট)

Tab. Cefuroxime 250mg – ৫০,৭৫০ পিস

Tab. Bisoprolol 5mg – ২২,৩২০ পিস

Tab. Montelukas 10mg – ৬,০০০ পিস

Tab. Montelukas 4mg – ১,০০,০০০ পিস

Tab. N-Bion – ১৬,০০০ পিস

Tab. Rosuba 5mg – ৫৩,৬০০ পিস

Tab. Fexofenadin 120mg – ২২,৪০০ পিস

Tab. Naproxen 500mg – ২,৫২,৪০০ পিস

Tab. Atorvastatin 10mg – ৩,৬৭,০০০ পিস

Tab. Rabeprazole 20mg – ১০,০০০ পিস

Tab. Glucozid 80mg – ২৫,৬০০ পিস

Tab. Lopiral Plus 75mg – ৮,৯১,০০০ পিস

Tnj. Ceftriaxone 250mg – ২২,০০০ পিস

Tab. Esoral 20mg – ১৮,৯০০ পিস

তদন্তে দেখা গেছে, ওষুধগুলো টেন্ডার ও গ্রহণ প্রক্রিয়াতেও নানা অসঙ্গতি ছিল। হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, তিনি ২০২৪ সালের মার্চে যোগদান করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তার আগের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমানের সময়কালে আনা হয়েছিল।

সাবেক স্টোর কিপার (প্রয়াত) সোলেমান মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, তখনও এই ওষুধগুলো রোগীদের সেবা না দিয়ে স্টোরে পড়ে ছিল। তদন্ত কমিটি হাসপাতালে সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই অনিয়মের সত্যতা নিশ্চিত করেছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, এই রিপোর্ট অনুসারে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে দুদকের কাছে পাঠানো হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad