হবিগঞ্জে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
Led Bottom Ad

বাস জব্দ করেছে পুলিশ

হবিগঞ্জে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০১/২০২৬ ১৪:২৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিহত সাজু মিয়া (৩০) মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের চারগাঁও হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। দুর্ঘটনার ফলে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad