মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে জলাশয় দখল
Led Bottom Ad

ইউএনও কার্যালয়ে নিস্পত্তি

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে জলাশয় দখল

০৭/০৭/২০২৫ ২১:০৭:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার মধ্যনগরে একটি উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার নাম মোশাহিদ তালুকদার। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। দখলের বিরুদ্ধে গেল ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মধ্যনগর সদর ইউনিয়নের করুয়াজান মৌজার বাসিন্দা ইদ্রিস আলীসহ ২৬ জন সাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে আজ সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে এগারোটা দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।


মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর কার্যালয়ে, অভিযোগকারী ইদ্রিস আলী গং এবং বিবাদী বিএনপি নেতা মুশাহিদ তালুকদার সহ উভয়পক্ষকে নিয়ে বিষয়টি শুনানির মাধ্যমে নিস্পত্তি করেন।


অভিযোগ শুনানিতে ইউএনও উজ্জ্বল রায় বলেন,সরকারী ইজারা ভুক্ত জলাশয়টি ইজারাদাররা ভোগ দখল করবেন। বাকী সরকারি জলাশয় তীরবর্তী জেলেরা উন্মুক্তভাবে মাছ শিকার করবে। এতে ইজারাদারদের আপত্তি থাকবে না। তাছাড়া উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে অভিযোগটি নিষ্পত্তি হয়। এ সময় উভয় পক্ষের শতাধিক লোক উপস্থিত ছিলেন।


বাদীপক্ষের ইদ্রিস আলীসহ অন্যরা বলেন,আমাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে আজ শুনানির মাধ্যমে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে। আমরা এতে সন্তুষ্ট ও এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।


বিবাদী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার বলেন,আমার সাথে কোন বিষয় নিয়ে বিরোধ নেই। আমি উন্মুক্ত জলাশয়ে যাইনি, একটি কুচক্রি মহল এলাকার কিছু লোককে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। আজ অভিযোগটির শুনানি হয়েছে। অভিযোগের সত্যতা নেই, পরে ইউএনও মহোদয় লিখিতভাবে বিষয়টি আমাদের জানাবেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, উপজেলায় সরকারি ইজারা দেওয়া একটি জলাশয়কে কেন্দ্র করে ইজারাদার ও জেলেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর প্রেক্ষিতে একটি অভিযোগ পাই। উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগটি নিষ্পত্তি করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad