চুনারুঘাটে ২৫ দিন ধরে এলপিজি গ্যাসের তীব্র সংকট
Led Bottom Ad

বিপাকে সাধারণ মানুষ

চুনারুঘাটে ২৫ দিন ধরে এলপিজি গ্যাসের তীব্র সংকট

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৩/০১/২০২৬ ১৪:৩৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তীব্র এলপিজি গ্যাস সংকট দেখা দিয়েছে। গত প্রায় ২৫ দিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বললেই চলে। কোথাও সীমিত পরিমাণে গ্যাস মিললেও তা বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে।

হঠাৎ করে সৃষ্ট এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। গ্যাস না পেয়ে অনেক পরিবার বাধ্য হয়ে কাঠ ও বিকল্প জ্বালানি ব্যবহার করে রান্না করতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, গ্যাসের অভাবে দৈনন্দিন রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে চাকরিজীবী ও ছোট পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বাজারে গ্যাস না থাকায় কেউ কেউ এক সিলিন্ডার সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংশ্লিষ্ট কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, “এলপিজি গ্যাস সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad