তাহিরপুরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন–সংক্রান্ত তথ্য তুলে ধরতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। বক্তব্যে তিনি ভোটকেন্দ্র পরিচালনায় সংশ্লিষ্টদের করণীয়, নির্বাচনী আচরণবিধি, ভোটগ্রহণের স্বচ্ছতা এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
ইউএনও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে দায়িত্বশীলতার সঙ্গে নির্ধারিত নিয়ম-কানুন মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: