চুনারুঘাটে ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে যুবলীগ নেতা আটক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডেভিল হান্ট অপারেশন ফেজ–২ এর অংশ হিসেবে যুবলীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি কাহহার মিয়াকে আটক করা হয়। তিনি চাটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে কাহহার মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: