ধর্মপাশায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
Led Bottom Ad

ধর্মপাশায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০১/২০২৬ ২০:৪৩:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাইকুরাটি বাজারের গরুহাট্টার মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোকন মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের সকল ধর্মের মানুষের প্রিয় নেতা। তাঁর আমলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় ছিল এবং তিনি দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন এবং সকল ভুল-ত্রুটি ক্ষমা করেন, এজন্য আমরা সকলের কাছে দোয়া কামনা করি।”

মাহফিলের অংশ হিসেবে পবিত্র কোরআন খতম করা হয় এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, শিক্ষার্থীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad