নবীগঞ্জে দিনারপুর জনতার বাজার বন্ধ, অস্থায়ী বাজার বসবে পুরাতন মেলার মাঠে
Led Bottom Ad

নবীগঞ্জে দিনারপুর জনতার বাজার বন্ধ, অস্থায়ী বাজার বসবে পুরাতন মেলার মাঠে

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৩/০১/২০২৬ ২১:০৫:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর জনতার বাজার অচিরেই বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের সামনে দেওপাড়া মাঠে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনারপুর পরগণার বিশিষ্ট সালিশ বীর প্রতীক নূর উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আশরাফ আলী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব রজব আলী, জাতীয় পার্টির নেতা শাহ আবুল খায়ের,  সালিশ ব্যক্তিত্ব দিলাওর মিয়া, বিএনপি নেতা শফিউল আলম, কায়েদ আহমদ, জামায়াত জাহেদ মিয়া, মিলাদ আহমদ, ময়না মিয়া, আলমগীর মিয়া, আনিছ আলী, কাপ্তান মিয়া, জাতীয় পার্টির নেতা তুহিন আহমদসহ স্থানীয় নেতা ও জনসংগঠকরা। তারা জানান, বাজারটির কোনো বৈধতা নেই এবং ২০২৫ সালে এখানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে কেন্দ্র করে জনতার স্বার্থে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

সভায় উপস্থিত জনতার কাছে জানানো হয়, জনতার বাজার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং যারা কমিটিতে রয়েছেন তারা আর এ বাজারের সঙ্গে যুক্ত থাকবেন না।

এছাড়া এলাকার সচেতন মহলের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী সভা না হওয়া পর্যন্ত প্রতিদিন শনিবার থেকে পুরাতন মেলার মাঠে অস্থায়ীভাবে বাজার বসানো হবে। বক্তারা আরও জানান, পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে বাজারের জন্য স্থায়ী স্থান নির্ধারণের পরিকল্পনা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad