চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক
Led Bottom Ad

চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০১/২০২৬ ১২:৩১:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার মদিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী জামাল মিয়ার কাছে চাঁদা দাবি করার সময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে।

আটক এনামুল হক সাকিব হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। অপর দুইজন হলেন—একই গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে সাকিব আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার–খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন। এরপর থেকেই তিনি ওই ব্যবসায়ীর কাছে আরও বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ব্যবসায়ীর দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁকে আওয়ামী লীগের দোসর হিসেবে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন তাঁদের আটক করে রাখেন। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad