‘খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন’
Led Bottom Ad

মাধবপুরে শোকসভায় সৈয়দ মো. ফয়সল

‘খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন’

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/০১/২০২৬ ২২:০৭:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। তিনি আলেম-ওলামাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। এমন মন্তব্য করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

বুধবার বিকেলে মাধবপুরের নোয়াপাড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়সল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করতেন।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার শাসনামলে দেশের মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি আলেম সমাজকে সবসময় সম্মান করতেন এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতেন। ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও মানুষের হৃদয়ে জীবন্ত।”

সভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, “খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হলেও দেশের স্বার্থে কখনো আপস করেননি। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র– এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে রাজনীতি করার কারণে তিনি জনগণের কাছে প্রিয়।”

সভাপতির বক্তব্যে মাওলানা নুরুজ্জামান বলেন, “বেগম খালেদা জিয়া আলেম সমাজের প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি আলেমদের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় চেষ্টা করেছেন।”

সভায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad