শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে, চালক গুরুতর আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নওগাঁও গ্রাম এলাকায় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-গ ১১-২৮-৮০ নম্বরের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে সিলেটের দিক থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির বডি কেটে বের করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: