জামালগঞ্জে খাস জমিতে অবৈধ স্থাপনা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
Led Bottom Ad

জামালগঞ্জে খাস জমিতে অবৈধ স্থাপনা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১৫/০১/২০২৬ ০৯:৫৬:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারের সরকারি হাট-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পানের আড়ৎদার আব্দুল হান্নানকে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আল-ভান্ডারী হোটেলের মালিক মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে শ্যামল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী সাইফুর রহমান হিমেলসহ যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর গণমাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad