জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীসহ আহত ১০
Led Bottom Ad

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীসহ আহত ১০

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১৫/০১/২০২৬ ১১:১০:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের মোকামবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুক্তরাজ্যপ্রবাসীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী জুনেল মিয়া, তার মামা মস্তাব আলী, আবেদ আলী, আকলিমা বেগম, শাহ কবির মিয়া, তার ছেলে শাহনুর মিয়া, শাহ জামিল মিয়া, শাহ কামিল মিয়া ও তারেক মিয়া। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আহত শাহ কবির মিয়া অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষ তাদের ওপর দুই দফা হামলা চালায়, এতে তারা আহত হন। অপরদিকে যুক্তরাজ্যপ্রবাসী জুনেল মিয়া জানান, তিনি হবিবপুর গ্রামের বাসিন্দা। মামার বাড়িতে বেড়াতে এসে তিনি ও তার স্বজনরা বিনা উসকানিতে হামলার শিকার হয়েছেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে এবং অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad