‘সুনামগঞ্জে নির্বাচন-ফসল রক্ষায় সমন্বিত প্রচেষ্টা গুরুত্বের সঙ্গে পালন করতে হবে’
Led Bottom Ad

পিআইসি কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ডিসি মোঃ ইলিয়াস মিয়া

‘সুনামগঞ্জে নির্বাচন-ফসল রক্ষায় সমন্বিত প্রচেষ্টা গুরুত্বের সঙ্গে পালন করতে হবে’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/০১/২০২৬ ১৪:৫৪:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়েও জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কৃষকের ফসলের সুরক্ষা। তাই নির্বাচন এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণ—এই দুই দায়িত্বই সমান গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে।”

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে কাবিটা নীতিমালার আলোকে হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষাণাবেক্ষণ বাস্তবায়নকল্পে পিআইসি কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বে তিনি এ কথা বলেন।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে জেলার ৯৫টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের লক্ষ্যে ৭১১টি প্রকল্প গঠন করা হয়েছে। জেলা প্রশাসক সকল সংশ্লিষ্টদের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, “হাওরের বোরো ফসল আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তাই কোনোভাবেই বাঁধের কাজে ধীরগতি বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। নির্বাচনের ব্যস্ততার মাঝেও তদারকিতে কোনো ঘাটতি রাখা চলবে না।”

সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-১) মো. মামুন হাওলাদার সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবু নাসের, সাংবাদিক জসিম উদ্দিন, শহীদনূর আহমেদ, সাইফুল ইসলাম, সালেহীন শুভ প্রমুখ। এছাড়া পওর বিভাগ-২-এর মো. ইমদাদুল হক, জেলার বিভিন্ন উপজেলার ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ সভায় আরও উল্লেখ করেন, “ফসল রক্ষা বাঁধের কাজ সময়মতো শেষ করা হলে স্থানীয় কৃষকের উৎপাদন এবং দেশের খাদ্য নিরাপত্তা উভয়ই নিশ্চিত হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad