দোয়ারাবাজারে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
Led Bottom Ad

দোয়ারাবাজারে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

২৮/০৫/২০২৫ ০৮:০৪:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরে বাবার জন্য খাবার নিতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন স্কুল পড়ুয়া ছেলে। বুধবার (২৮ মে) ঘটনাটি ঘটে দোয়ারাবাজার  উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। নিহত স্কুল ছাত্রের নাম আমির হোসেন (১৫)।  সে বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র নিহত আমির হোসেন দুপুরে হাওরে কৃষিকাজে ব্যস্ত পিতার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad